বিশ্বনাথে ব্যাংকের একাউন্ট থেকে গ্রাহকের সাড়ে ৮ লাখ টাকা উধাও
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০১৫ ইং, ৯:০৯ অপরাহ্ণ | সংবাদটি ১৪৮০ বার পঠিত
তজম্মুল আলী রাজু::সিলেটের বিশ্বনাথে স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখা থেকে এক গ্রাহকের একাউন্ট থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা উধাও হওয়ার খবর পাওয়া গেছে। ব্যাংকের গ্রাহক আল-হেরা শপিং সিটির অপরুপা ফ্যাশনের পরিচালক রাসেল আহমদ তার নিজ একাউন্টের টাকা তুলতে গেলে এবিষয়টি ধরা পড়ে। এমন খবর উপজেলার সবত্র ছড়িয়ে পড়লে ওই ব্যাংক নিয়ে আলোচনা-সমালেচনার ঝড় বইছে। ফলে ওই ব্যাংকে টাকা জমা রাখা নিয়ে গ্রাহকদের মধ্যে এক অজানা আতংক বিরাজ করছে বলে জানাগেছে। সাবেক ওই ব্যাংকের ব্যবস্থাপক ও ক্যাশিয়ারের যোগসাজসে এঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানাযায়।
ব্যাংকের গ্রাহক রাসেল আহমদ জানান, স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখার সাবেক ব্যবস্থাপক হোসেইন আহমদ পাপ্পু ও ক্যাশিয়ার সালাহউদ্দিন ব্যাংকের গ্রাহক তার ( হিসাব নং ০৪৫৩৩০০০২০৬) নাম্বারে টাকা জমা দিলেও সে টাকা মূল হিসাবে অন্তভূক্ত করা হয়নি।
তিনি ২০১৪ সালের ২৩ নভেম্বর ৫ লাখ, ২৪ ডিসেম্বর ৩ লাখ ৫০ হাজার স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখায় জমা রাখেন। চলিত মাসের ৫ মে তিনি ব্যাংকে টাকা উত্তোলন করতে যান। কিন্তু একাউন্টে তার কোনো নেই ব্যাংক কর্তৃপক্ষ জানালে তিনি অবাক হয়ে যান। এসময় তিনি ব্যাংকের কর্তৃপক্ষ বলে তার একাউন্ট সাড়ে ৮ লাখ টাকা জমা রয়েছে। প্রায় সাড়ে ৮ লাখ টাকা জমা থাকার পরও ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়ে নানাভাবে হয়রানি হচ্ছেন বলে তিনি জানান।
রাসেল আহমদ বলেন, এ বিষয়ে ৫ মে স্ট্যান্ডার্ড ব্যাংক লি: সিলেট রিজিওনে লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু এখন পর্যন্ত ব্যাংক টাকা দিচ্ছেনা বলে তিনি জানান। দ্রুত ব্যাংকে জমা রাখা টাকা দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি তিনি আহবান জানান।
স্ট্যান্ডার্ড ব্যাংকের এস এ. ভিপি পারভেজ মাহফুজ সাংবাদিকদের বলেন, সাবেক ব্যবস্থাপক হোসেইন আহমদ পাপ্পু ও ক্যাশিয়ার সালাহউদ্দিন দূর্নীতি করেছেন।
তিনি বলেন, বিষয়টি ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষ গুরুত্ব স্বকারে দেখছেন।
গ্রাহক টাকা পাবে কি পাবে না প্রসঙ্গে তিনি বলেন, অবশ্য টাকা পাবে। গ্রাহকের প্রমাণ আছে। তবে কিছু সময় লাগবে।
শাখার বর্তমান ব্যবস্থাপক সুজিত চন্দ্র দাশ বলেন, কিছু সমস্যা আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাবেক ব্যাপস্থাপক ও ক্যাশিয়ারকে ক্লোজ করা হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখার সাবেক ব্যবস্থাপকের মুঠোফোনে বারবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
ক্যাশিয়ার সালাহউদ্দিন আহমদের সাথে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।


