বিশ্বনাথে মাদক ও যৌতুক প্রতিরোধ কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৫ ইং, ৫:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৬২৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বাংলাদেশ মাদক ও যৌতুক প্রতিরোধ পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল শনিবার সৌমিত্র ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বস্মতিক্রমে ছাদিকুর রহমান সাজুলকে সভাপতি ও রাজা মিয়াকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মাদক ও যৌতুক প্রতিরোধ পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আব্দুল বাছিত, রায়হান আহমদ, সহ-সাধারণ সম্পাদক অমিত দেব, আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান লিঠন, অর্থ সম্পাদক রাজু আহমদ, প্রচার সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক ফয়েজ আহমদ, নির্বাহী সদস্য আহমেদ জুয়েল, মাজহারুল ইসলাম, আলিমউদ্দিন, সুজেল আহমদ, অপু আহমদ, শফিক মিয়া।


