বিশ্বনাথে রামপাশা ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০১৫ ইং, ৩:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৮৮১ বার পঠিত
নিউজ ডেক্স:: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে শনিবার দুপুরে স্থানীয় নকিখালী জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে কর্ম সভা অনুষ্ঠিত হয়।
রামপাশা ইউপি জাতীয় পার্টির সাবেক সভাপতি আঙ্গুর আলীর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবদুল হান্নানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য ও বিশ্বনাথ উপজেলা জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এস এম আরশ আলী বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও বিশ্বনাথ উপজেলা জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহ আরমান আলী, জাপা নেতা ছোরাব আলী, ছাদিক আহমদ প্রমূখ।
সভায় দায়িত্বপ্রাপ্ত নেতাদের মতামতের ভিত্তিত্বে পূর্বে কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। রামপাশা ইউপি জাপার সম্মেলনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য একটি ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-আহবায়ক আঙ্গুর আলী, যুগ্ম-আহবায়ক আজর আলী, আবদুল মতিন (বাজার আলী), বশির আলী, সেলিম আহমদ, সদস্য সচিব খছরু মিয়া, সদস্য গৌছ আলী, দিদার আহমদ, আবুল হোসেন, আলম খান, আবুল কালাম, সফিক আলী, আমির আলী, মইয়ব আলী, ইরন মিয়া, মঈয়ব আলী, ইদন মিয়া, আবুল কালাম (মখদ্দুছ), আলা মিয়া, শুকুর আলী, আবদুল কাদির, মনোহর আলী, জাহিদ হোসেন, আমির আলী, হেলাল আহমদ, মঈন উদ্দিন, মরম আলী, আবুল খয়ের, তাজ উদ্দিন, আক্তার মিয়া, মাসুক আলী, বারিক মিয়া। বিজ্ঞপ্তি


