বিশ্বনাথে শিক্ষক গোপাল চন্দ্র সেন সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৫ ইং, ৭:০৯ অপরাহ্ণ | সংবাদটি ১১০২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র সেন-এর অবসর গ্রহন উপলক্ষ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষিকা হোসনে আরা বেগম ও ছায়ারুন বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সভাপতি বাবুল আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি হাজী মঈন উদ্দিন, জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিশিকান্ত পাল, মিরেরচর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ আলী, জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেফালী বড়–য়া, রাজনীতিবীদ সুফি শামছুল ইসলাম, সেলিম উদ্দিন, মন্তাজ আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মাহিদ হাসান ও গীতাপাঠ করেন প্রত্যয় কান্তি দে।


