বৃষ্টি হলেই শিক্ষার্থীরা থাকে আতঙ্কে
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৫ ইং, ৬:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৩ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জের পশ্চিম গৌরীনাথপুর সরকারি প্রথমিক বিদ্যালয় নানা সমস্যায় আক্রান্ত। ১৯৯৪ সালে বেসরকারী রেজিষ্টার প্রাথমিক বিদ্যলয় হিসেবে স্কুলটি প্রতিষ্টিত হলেও সার্বিক দিক বিবেচনা করে বর্তমানে স্কুলটিকে জাতীয় করণ করা হয়েছে। বর্তমানে স্কুলে প্রায় ২শতাধিক শিক্ষার্থীর বিপরীতে ৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন। সুষ্ঠু শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অবিলম্ভে বিদ্যালয় ভবনটি পুন:নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ ভবন আর ক্লাস রুমে ওপরে নাম মাত্র একটি টিনের চালা রয়েছে। চালের পুরনো টিনগুলো ছিদ্র হওয়ার কারনে একটু বৃষ্টিপাত হলেই শ্রেনী কক্ষের মেঝেতে পানি গড়িয়ে পড়ে। তাছাড়া ভবনের চাল এতই দুর্বল হয়ে পড়েছে তা যে কোন সময় শিক্ষার্থীদের ওপরে ভেঙে পড়তে পারে। ঝড়-বৃষ্টির সময় শিক্ষার্থীরা থাকে আতঙ্কের মধ্যে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, ঝড়-বৃষ্টির সময় তারা ভয়ে ক্লাস রুমে বাইরে এসে বারান্দায় অবস্থান করে। এতে স্কুলের কৌমলমতি শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটে এবং শিক্ষার সুন্দর পরিবেশ নষ্ট হচ্ছে। শ্রেনী কক্ষের মেঝেতে বড়-বড় গর্ত থাকায় বৃষ্টির পানি নিষ্কাশন হতে প্রায় ৪-৫ দিন সময় লেগে যায়। বিদ্যুৎ সংযোগবিহীন এই বিদ্যলয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ভাল স্যানিটেশনের ও ব্যবস্থা নেই। বিদ্যালয়টির অবস্থান বালাগঞ্জÑতাজপুর রাস্তার সন্নিকটে কিন্তু সীমানা দেয়াল না থাকায় শিক্ষার্থীরা প্রায় সময়ই দূঘটনার স্বীকার হয়। তাই বিদ্যালযটির অবকাঠামোগত সংস্কার ও সীমানা প্রাচীর অতি জরুরী হয়ে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেলী বেগম জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভবন সংস্কার, সীমানা প্রাচীর নির্মান, বিদ্যুৎ সংযোগ এবং নিরাপদ স্যানিটেশনের ব্যবস্থা করা প্রয়োজন।


