যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষানুরাগী হাবিবুর রাহমানের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০১৫ ইং, ৬:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৮০ বার পঠিত
নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্র প্রবাসী ও জুবেদা খাতুন এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হাবিবুর রহমান মিছিল (৫২) ইন্তেকাল করেছেন। তিনি বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকুনা গ্রামের মরহুম মৌলভী মশরফ হোনের ৩য় পুত্র। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত শনিবার দিবাগত রাত আড়াই টায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ছেলে ও ১মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।জানা গেছে, হাবিবুর রহমান দীর্ঘ দিন যুক্তরাজ্য, সৌদিআরব, আরব আমিরাতে স্ব-পরিবারের বসবাসের পর প্রায় বছর খানেক পূর্বে যুক্তরাষ্ট্রে পারি জমান। এরপর থেকে সেখানেই স্ব-পরিবারের বসবাস করে আসছিলেন। মরহুম হাবিবুর রহমানের দাফন যুক্তরাষ্ট্রে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
এদিকে, বিশ্বনাথ প্রেসক্লাবের শুভাকাংখি বিশিষ্ট শিক্ষানুরাগী হাবিবুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শোক প্রকাশকারিরা হলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, এমদাদুর রহমান মিলাদ, সদস্য আব্দুস সালাম মুন্না, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম। নেতৃবৃন্দএক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামণা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


