যুবদল রসডেল শাখার নতুন কনভেনিং কমিটি গঠন মামুন ,কনভেনার,তাজ, কো-কনভেনার
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০১৫ ইং, ৫:২২ অপরাহ্ণ | সংবাদটি ৮২৪ বার পঠিত
নিউজ ডেক্স:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের রসডেল শাখার ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য যুবদল। ৬ মে যুক্তরাজ্য যুবদলের আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ যুক্তরাজ্য যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ বাকী বিল্লাহ ও এম এ মোতাকাব্বির এর সুপারিশের প্রক্ষিতে এ কমিটি অনুমোদন প্রদান করেন। এ কমিটিকে আগামী তিনমাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। কমিটিতে কনভেনার করা হয়েছে যুবদল নেতা মামুনর রশীদ কে। কো-কনভেনার করা হয়েছে সদরুল ইসলাম তাজকে। নতুন আহবায়ক কমিটির সদস্যরা হলেন আব্দুল কাইয়ূম,আমিনুর রহমান শিপু, মহসিন মিয়া, সেলিম উদ্দিন,তারেক আহমদ, খয়রুল আলম,আব্দুল আজিজ জাবেদ,সৈয়দ মোশারফ হোসেন,মহি উদ্দিন পলাশ, দুলব মিয়া,সৈয়দ সরকম ইসলাম,নাজমুল হোসেন, সাজন মিয়া,ছানু মিয়া,সাইফুর রহমান জুনেদ,তারেক আল জুবের, সৈয়দ উজের আহমদ,সৈয়দ সেফুল ইসলাম, হেলাল উদ্দিন,আইয়ুব আলী,আশিক মিয়া,সাইফুল ইসলাম লিলু, আব্দুল মোমিত রোমান,আজিজ খান লিটন, মোস্তাক আহমদ চৌধুরী,সাজ্জাদ আলী, বাবুল মিয়া, আতিকুর রহমান,সিরাজুল ইসলাম, ফারুক হোসেন, সদরুল আমিন,মানিক মিয়া, মাহমুদ মিয়া, শাহ আলম,শাহ নেওয়াজ রিপন, আজাদ মিয়া, জিল্লুর মিয়া, ফখরুল ইসলাম ও জিয়া উদ্দিন।


