শিলংয়ে জামিন পেলেন সালাহ উদ্দিন
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৫ ইং, ৬:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৬ বার পঠিত
নিউজ ডেস্ক: অবৈধ অনুপ্রবেশের মামলায় মেঘালয় রাজ্যের শিলং জেলা জজ আদালতে থেকে জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহসচিব সালাহ উদ্দিন আহমেদ। শুক্রবার জামিন আবেদনের শুনানি শেষে আল খাশরিং এর বিচারিক আদালত সালাহ উদ্দিনের জামিন মঞ্জুর করেন। তবে সালাহ উদ্দিনের কয়দিন জামিন মঞ্জুর হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
সালাহ উদ্দিন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য তৃতীয় কোন দেশে নিয়ে যেতে গত ২২ মে শিলং আদালতে জামিন আবেদন করেন তার স্ত্রী হাসিনা আহমেদ। এ বিষয়ে ২৯ মে পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।
এর আগে গত বুধবার দুপুরে শিলং পুলিশ সালাহউদ্দিন আহমদকে জেলা দায়রা জজের আদালতে হাজির করান। এ সময় আদালত তাকে দুই সপ্তাহের জন্য বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। দুই সপ্তাহ পর শুনানির জন্য তাকে আবার আদালতে হাজির করতে বলা হয়। পাশাপাশি হেফাজতে থাকাবস্থায়ও তার শারীরিক বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেয়া হয়। পরে শারীরিক চেকআপ করে তাকে শিলং কারাগারে পাঠানো হয়।
এর আগে গত মঙ্গলবার বিকালে নেগ্রিমসের চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর পুলিশ সালাহউদ্দিনকে থানা হেফাজতে নিয়েছিল। এদিকে বুধবার মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সালাহউদ্দিন আহমেদকে আবারও নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়।


