শিশুসহ ৪ জনকে গলা কেটে হত্যা
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৫ ইং, ১১:৩৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৭৫ বার পঠিত
বান্দরবানে শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা সদরের কুহালং ইউনিয়নের ক্যায়ামলং এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, মোহাম্মদ আমিন (৪০), তার বড় বোন সমিরা বেগম (৪৫)। আমিনের দুই শিশু সন্তান সৈয়দ নূর (১২) ও ইফাত ফাতেমা (৭)।
পুলিশ সূত্রে জানা যায়, ক্যায়ামলং এলাকায় অবস্থিত আবদুল মোতালেবের বাগান বাড়িতে হামলা চালিয়ে ওই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।


