সিলেটে বিশ্বনাথ জাপা নেতার ওপর হামলা : আহত ৩
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০১৫ ইং, ৯:৫৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৯৯ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট সার্কিট হাউজে জাতীয় পার্টির এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার সাথে সিলেট জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা শেষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে জেলা জাপার সদস্য ও বিশ^নাথ উপজেলা জাতীয় পার্টির সমন্বয়ক আরশ আলী বাবলু রয়েছেন।
জানা যায়- শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট সার্কিট হাউজে এলজিইডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার সাথে সিলেট জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেটের বিভিন্ন উপজেলা জাপা নেতৃবন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
রাত ১০টার দিকে মতবিনিময় সভা শেষে সার্কিট হাউজ থেকে বেরিয়ে আসার পথে গেইটের সামনে সিলেট-২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়ার ভাই রাজি চৌধুরী ১০-১৫ জন সহযোগী নিয়ে জেলা জাতীয় পার্টির সদস্য এবং বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সমন্বয়ক আরশ আলী বাবলুর উপর হামলা চালান। এতে তিনি আহত হন। হামলা থামাতে গিয়ে আহত হন জাপা নেতা আবদুল হান্নান ও ইলিয়াস আলী।
হামলার খবর পেয়ে মশিউর রহমান রাঙ্গা ঘটনাস্থলে পৌঁছে নেতাকর্মীদের শান্ত করেন।
এ ব্যাপারে কথা বলতে সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আবদুল্লাহ সিদ্দিকীকে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।


