এরশাদকে দেখতে হাসপাতালে গেলেন সাংসদ এহিয়া
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫ ইং, ৫:৫১ অপরাহ্ণ | সংবাদটি ১১০১ বার পঠিত
নিউজ ডেক্স:: রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে যান সিলেট-২ আসনের সংসদ সদস্য ও পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তিনি হাসপাতালে গিয়ে এরশাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময় এরশাদ এহিয়ার নির্বাচনী আসনভূক্ত এলাকাসহ সিলেটে পার্টির সাংগঠনিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি জনগণের খাদেম হিসেবে নির্বাচনী এলাকায় এহিয়াকে কাজ করে যেতে বলেন।
এসময় হাসপাতালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদও উপস্থিত ছিলেন।


