ওসমানীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৫ ইং, ৯:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৬২৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে ফাতেমা বেগম নামের দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে উপজেলার উমরপুর ইউপির শাহজাহানপুর গ্রামের দুলু মিয়ার মেয়ে। শনিবার দুপুরে নিজ দুলুর মিয়ার বাড়ির নিজ পুকুর থেকে শিশুর মৃতহেদ উদ্ধার করা হয়।
জানাযায়, উপজেলার শাহজাহানপুর গ্রামের দুলু মিয়ার একমাত্র কন্যা ফাতেম কে হঠাৎ ঘরে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। চার দিকে খোজাখুজির এক পর্যায়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফাতেমার মৃতদেহ ভাসছে দেখে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।


