ক্রিকেট নিয়ে সুমির চিরকুট
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০১৫ ইং, ৩:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ১৭০৬ বার পঠিত
নিউজ ডেক্স:: এবার ক্রিকেট নিয়ে গান তৈরি করেছে জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। সদ্য সমাপ্ত ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ এর র্শীষ সংগীতের জন্য নির্মিত গানটির শিরোনাম ‘বাঘবাজি চলবে, বাঘ জান থাকতে লড়বে’।
সম্প্রতি চিরকুটের অন্যতম সদস্য ও ভোকাল সুমির কথায় ‘বাঘবাজি চলবে, বাঘ জান থাকতে লড়বে’ শিরোনামে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে দলটির নিজস্ব স্টুডিওতে।
এ প্রসঙ্গে সুমি বলেন, ‘যেহেতু ক্রিকেটে নিয়ে গান, তাই গানটির কথায় ও সুরে ক্রিকেটের আমেজটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাকিটা বলতে পারবে শ্রোতারা। আশা করছি, সবার ভাল লাগবে।’
সম্প্রতি রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। লিগের সবগুলো খেলা আসন্ন ঈদুল ফিতরের সময় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিটিভিতে প্রচার করা হবে। আর এ উপলক্ষে একটি র্শীষ সংগীত তৈরির দায়িত্ব পরে ব্যান্ডদল চিরকুটের উপর।


