খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি’র ৮০জন নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০১৫ ইং, ১২:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১৫৫৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বিএনপি’র ৮০ জন নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছে। বুধবার রাতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর বাসভবনে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।যোগদানকালে প্রধান অতিথির বক্তব্য শফিকুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনকল্যাণে কাজ করে। বাংলাদেশ এখন উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ শুধু দেশের নয় এশিয়ার বৃহত্তম রজিনৈতিক দল। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটির আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপস্থিত ছিলেন-সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, আওয়ামীলীগ নেতা কবির আহমদ কুব্বার, মুহিবুর রহমান, আবদুল কাদির সমজিদ, মহানগর যুবলীগের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন,যোগদানকারী ফজর আলী মেম্বার, করিম আলী।


