ডেইলি বিশ্বনাথ ডটকম এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৫ ইং, ১১:১১ অপরাহ্ণ | সংবাদটি ১০০৪ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডটকম এ গতকাল বুধবার বিশ্বনাথে প্রবাসীর কেয়ারটেকারের সাড়ে ৪লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ শিরানামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উপজেলার জানাইয়া গ্রামের আজেফর আলীর ছেলে আমির আলী, জমির আলী ও একই গ্রামের দিলাল হোসেন।
তারা এক প্রতিবাদ লিপিতে উল্লেখ্য করেন, সংবাদে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো সঠিক নয়। মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত করা হয়েছে। পৃথক সত্য হল উপজেলার ইলামের গাঁও গ্রামের প্রবাসী আপতাব আলীর সাথে উপজেলার রামপাশা রোডে আপতাব মহলে বাসার জায়গা নিয়ে আমাদের বিরোধ চলে আসছে। কিন্তু আপতাব আলীর কেয়ারটেকার মিজানুর রহমান নামের কোনো লোক আমরা কখন দেখিনি। মিজানুর রহমানের ওপর হামলা করে সাড়ে ৪লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ এনে বিশ্বনাথ থানায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার এহাজারে সেকল কথা বলা হয়েছে, তা সম্পন্ন মিথ্যা বানোয়াট। মিজানুর রহমানের ওপর হামলার ঘটনার ব্যাপারে আমাদের কিছু জানা নেই। প্রশাসন সঠিকভাবে তদন্ত করলে আসল রহস্য বের হয়ে আসবে। প্রবাসীর সাড়ে ৪লাখ টাকা মিজানুর রহমান আত্বসাত করার জন্য মিথ্যা নাটক মঞ্চ তৈরি করেছে। সমাজে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্র মহল উঠে পড়ে লেগেছে বলে প্রতিবাদ লিপিতে তারা উল্লেখ করেন।
প্রতিবেদকের বক্তব্য : সংবাদটি থানায় দায়েরকৃত এহাজারের ভিত্তিত্বে করা হয়েছে।


