ঢাকায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৫ ইং, ১১:০৩ পূর্বাহ্ণ | সংবাদটি ১১২০ বার পঠিত
নিউজ ডেক্স:: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা পৌঁছেছেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো ঢাকায় এলেন তিনি। এই সফরকে ঘিরে দুই দেশে উচ্চাশা সৃষ্টি হয়েছে।ভারতীয় বিমানবাহিনীর একটি বোয়িং বিজনেস জেটে শনিবার সকাল ১০টার পরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোদি।
ঢাকায় রওনা দেওয়ার প্রাক্কালে সকালে এই সফর নিয়ে টুইটারে টুইট করে মোদি লিখেন, যাচ্ছি বাংলাদেশে। এই সফর দুই দেশের বন্ধন সুদৃঢ় করবে, আমাদের দুই দেশ ও অঞ্চলের জনগণের জন্য সুফল বয়ে আনবে।
ঢাকায় রওনা দেওয়ার প্রাক্কালে সকালে এই সফর নিয়ে টুইটারে টুইট করে মোদি লিখেন, যাচ্ছি বাংলাদেশে। এই সফর দুই দেশের বন্ধন সুদৃঢ় করবে, আমাদের দুই দেশ ও অঞ্চলের জনগণের জন্য সুফল বয়ে আনবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আর কিছু সময়ের মধ্যেই মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা দিবেন ভারতের প্রধানমন্ত্রী। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নরেন্দ্র মোদি এক মিনিট নীরবতা পালন, জাতীয় পতাকা উত্তোলন ও মন্তব্য খাতায় অনুভূতি ব্যক্ত করবেন। এ ছাড়া সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বৃক্ষরোপণ করবেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে তিনি ১২টা ১৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতি সৌধ থেকে ধানমণ্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্দেশে রওয়ানা দিবেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবেন।
এরপর বিশ্রামের জন্য দুপুর ১টা ২৫ মিনিটে নরেন্দ্র মোদি অভিজাত আবাসিক হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে রওয়ানা দিবেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দুপুর ৩টা ৩০ মিনিটে হোটেল সোনারগাঁওয়ে নরেন্দ্র মোদির সঙ্গে ১৫ মিনিটের সৌজন্য সাক্ষাত করবেন। হোটেল সোনারগাঁওয়ে রবিবার বিকেল ৪টায় নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক হবার কথা রয়েছে।