বিশ্বনাথে ওয়ামির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৫ ইং, ৯:১০ অপরাহ্ণ | সংবাদটি ৯৯৬ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আট গ্রাম বাজার জামে মসজিদে ওয়ামির উদ্যোগে গত সোমবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর আবদুল কাইয়ুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়ামী বাংলাদেশ সিলেট জেলা প্রতিনিধি এডভোকেট গুলজার আহমদ হেলাল, সদস্য শামিম আহমদ, বিশ্বনাথ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীনুল ইসলাম, লামাকাজি ইউপি জামায়াতের সভাপতি আবদুল আলী, সাধারণ সম্পাদক আলী আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাহমুদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন, চান্দ আলী, রহমত আলী, সুহেল আহমদ, খছরু মিয়া,সমছু মিয়া, সোনা উল্লা, মখলিছ আলী, নূর উদ্দিন, রুহুল আমিন সাগর প্রমূখ।বিজ্ঞপ্তি


