বিশ্বনাথে ক্ষুদে শিক্ষার্থীর সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০১৫ ইং, ৯:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৯৩৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে শাহ আব্দুল করিম পরিষদ। শুক্রবার বিকেলে পরিষদের কার্যালয়ে ওই অনুষ্ঠান সম্পন্ন হয়। পরিষদের সভাপতি বাউল সমুজ আলীর সভাপতিত্বে ও ভাসানী রারীকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাম লেখক আবু বকর মো. খোকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ক্যাডেট কলেজের সংগীত শিক্ষক অজয় চক্রবর্তী, সমাজসেবক নজরুল ইসলাম, বাউল খছরু মিয়া, করিম পরিষদের কোষাধ্যক্ষ মধু মিয়া, বাউল আজাদুল ইসলাম, কাদশা মিয়া প্রমুখ। সংগীত পরিবেশ করেন মমতাজ আক্তার, মারিয়া আলম চৌধুরী, শামীমা আক্তার সুমি, রাসনা আক্তার জেনি, সুমা আক্তার, কলছুমা আক্তার, বিলকিছ বেগম, শাহিনা আক্তার।


