বিশ্বনাথে গোল্ডেন A+ পেয়ে ১০৮ বছরের রেকর্ড গড়লো ফারদিন
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৫ ইং, ২:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১৮৭৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথ উপজেলার রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০৮ বছরে রেকর্ড গড়লেন মো.ফারদিন এহসান। এবারের এসএসসি পরীক্ষায় বাণিজ্যিক বিভাগ থেকে গোল্ডেন A+ পেয়ে সে উত্তীর্ণ হয়েছে। রামসুন্দর উচ্চ বিদ্যালয়ে বাণিজ্যিক বিভাগ থেকে এই প্রথম কোন শিক্ষার্থী এ প্লাস লাভ করলো।ফারদিন এহসান ভবিষ্যতে একজন ম্যাজিষ্ট্রেট হতে চায়। সে মো. মনির হোসেন ও মিসেস ফাতেমা মনির’র প্রথম পুত্র। তার গ্রামের বাড়ী মৌলভীবাজার জেলার সদর থানার মোস্তফাপুর গ্রামে। ফারদিন এ সাফল্যের জন্য তার স্কুলের শিক্ষক মন্ডলী ও মাতা-পিতার কাছে কৃতজ্ঞ। সে সকলের কাছে দোয়া প্রার্থী।
বিষয়টি নিশ্চিত করে ডেইলি বিশ্বনাথ ডটকম কে রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ বলেন, বিদ্যালয় প্রতিষ্টার পর এই প্রথম বারের মতো বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বানিজ্যিক বিভাগ থেকে এস এস সি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন প্লাস পেয়েছে।


