বিশ্বনাথে মদের চালানসহ ধরা পড়লেন বৃদ্ধ
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০১৫ ইং, ৩:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১১২৭ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের বিশ্বনাথে ভারতীয় মদের চালানসহ এক বৃদ্ধকে আটক করেছে র্যাব। আবদুল গফুর (৫৫) নামের ওই বৃদ্ধের কাছ থেকে ৩৬৫ বোতল মদ উদ্ধার করা হয়েছে বলে র্যাব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আবদুল গফুর সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন জাঙ্গাইল গ্রামের মৃত কুবাদ আলীর ছেলে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে র্যাব-৯ এর এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিশ্বনাথের পূর্ব জানাইয়া রোড থেকে মদসহ তাকে আটক করা হয়।


