বিশ্বনাথে রাস্তার সংস্কারের দাবিতে ফুঁসে উঠেছেন এলাকাবাসী
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫ ইং, ৫:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হোসেনপুর-মুফতির বাজার-বাওনপুর রাস্তার সংস্কারের দাবীতে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। রাস্তার সংস্কারের দাবিতে শুক্রবার বেলা ৩টায় মুফতির বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালত হবে।
জানাগেছে, উপজেলার হোসেনপুর-মুফতির বাজার ও বাওনপুর রাস্তাটি র্দীঘদিন ধরে কারপেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে ওই এলাকা কয়েকটি গ্রামের বাসিন্দাদের পুহাতে হচ্ছে চরম দূর্ভোগ। প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে এ রাস্তা দিয়ে যাত্রী ও যানবাহন চলাচল করে আসছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষের রাস্তাটি সংস্কার কাজ করার কোনো উদ্যোগ গ্রহন করেনি। ফলে এলাকাবাসী ও ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচী ঘোষনা করেন।
এব্যাপারে মুফতিবার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আশিকুর রহমান রানা বলেন, রাস্তাটির বেহাল দশায় পরিনত হয়েছে। বারবার রাস্তাটি সঙস্কার করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গে অবহিত করে আসলে তার কোনো ফল পাওয়া যায়নি। ফলে ব্যবসায়ী ও এলাকাবাসীর ব্যানারে শুক্রবার মানববন্ধন কর্মসূচী পালিত হবে বলে তিনি জানান।


