বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের সম্মানে ডেইলি বিশ্বনাথ ডটকম এর সম্পাদকের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৫ ইং, ৯:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৯৩৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক ও ডেইলি বিশ্বনাথ ডটকমের সম্পাদক মোহাম্মদ আলী শিপনের উদ্যোগে প্রেসক্লাবের সদস্যদের সম্মানে এক ইফতার মাহফিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন-বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশ্বনাথ ডােইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম এর সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব সদস্য মাওলানা শহিদুর রহমান।


