ভবিষ্যৎ ডাক্তার ও প্রকৌশলী হতে আগ্রহী বালাগঞ্জের তামান্না,প্রমা ও তুষার
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০১৫ ইং, ৩:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১৩০১ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর:: শারমিন নওরিন তামান্না: ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় সিলেটের বালাগঞ্জে চান্দাইরপাড়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে উপজেলা ইউসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আনহার মিয়ার বড় মেয়ে। সে বড় হয়ে ডাক্তার হয়ে এলাকার গরীব দু:খী মানুষের কল্যানে কাজ করতে চায়। তামান্না এই ভাল ফলাফলের জন্য পিতা-মাতা, শিক্ষক মন্ডলী সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
শ্রাবনী দাস প্রমা: ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় বালাগঞ্জ তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে উপজেলার বালাগঞ্জ তয়রুননেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিকাশ চন্দ্র দাসের একমাত্র মেয়ে। তার মা গৃহিনী মীরা রানী দাস তালুকদার শিপ্রা। বড় হয়ে সে ডাক্তার হতে চায়। তার এই ফলাফলের জন্য পিতা-মাতা, শিক্ষক মন্ডলী সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
দেবপ্রিয় দাস তুষার: ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় বালাগঞ্জ ডি.এন. মডেল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে উপজেলার ডি.এন. মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী তুলসী দাসের বড় ছেলে। তার মা গৃহিনী ইরাবতী দাস। বড় হয়ে সে প্রকৌশলী হতে চায়। তার এই ফলাফলের জন্য পিতা-মাতা, শিক্ষক মন্ডলী সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।


