সিলেটসহ সারাদেশে মৃদু ভূকম্পন
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৫ ইং, ১২:১৫ অপরাহ্ণ | সংবাদটি ১০১১ বার পঠিত
নিউজ ডেক্স:: রোববার (২৮জুন) সকালে সারাদেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়। এর স্থায়িত্ব ছিল ৫ থেকে ৬ সেকেন্ড। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়াবিদ সাইদ আহমদ জানান, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। সকাল সাতটা এক মিনিটে সিলেটে ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূকম্পনের কেন্দ্র ছিল ভারতের আসাম রাজ্যের সীমান্তবর্তী এলাকা কোকরাছাড়ের বোনগাইগাঁওয়ের ১০ কিলোমিটার গভীরে বাসুগাঁও থেকে ১৭ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২৬ কিলোমিটার গভীরে। ভারত, বাংলাদেশ ছাড়াও ভুটানেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।


