ইলিয়াস আলীর সন্ধান কামনায় ছাত্রদলের ইফতার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০১৫ ইং, ৯:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় ওসমানীনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে শুক্রবার বিশ্বনাথ জানাইয়া পূর্বপাড়া জামে মসজিদসহ প্রায় শতাধিক মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক রুমেল আহমদের নেতৃত্বে ছাত্রদল নেতা-কর্মীরা নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর নিজগ্রাম রামধানাসহ আশপাশ এলাকার মসজিদগুলোতে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ওসমানীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,সিলেট ল কলেজ ছাত্রদল নেতা সফি চৌধুরী, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আমিনুল হক,ওসমানীনগর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম,রাজ খান ,আলা মিন, মহিব আহমদ,ইমদাদুর রহমান,রাজু মিয়া প্রমুখ।
ইফতার সামগ্রী বিতরণ শেষে এম ইলিয়াস আলীর নিজ বাড়িস্থ মসজিদ প্রাঙ্গনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করেন স্থানীয় মসজিদের ইমাম।


