এমপি এহিয়া অকৃতজ্ঞ হিসাবে আখ্যায়িত হয়েছেন বললেন শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৫ ইং, ৭:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৮৫১ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর: বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি কৃষি ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহারে কৃষকদের সব রকমের সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছে। ফলে আমাদের দেশ আজ উন্নত দেশে পরিণত হতে যাচ্ছে। বিএনপি-জামাত এদেশে লুটপাঠের রাজনীতি কায়েম করার জন্য সরকারের বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্র দেশের জনগনই এখন প্রতিহত করে দেশনেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য দলে দলে সাধারণ মানুষ আওয়ামীলীগে যোগ দিচ্ছে।
তিনি বলেন, বর্তমান সিলেট-২ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের ছায়াতলে থেকে এমপি হয়ে আজ বিএনপি ও জামাতের নেতা-কর্মীদের সাথে হাত মিলিয়ে নিজেই এলাকায় অকৃতজ্ঞ হিসাবে অখ্যায়িত হয়েছেন।
রোববার ওসমানীনগর উপজেলার সাদীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য কাজী নোমানের যুক্তরাজ্যে যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এ কথাগুলো বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেদার আহমদ। বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম ও যুবলীগ নেতা মামুনুর রশিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খালেদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউনুছ আলী। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী,যুবলীগ নেতা আরিজ আলী,গোয়ালা বাজার বনিক সমিতির সহ-সাধারণ সম্পাদক বেলাল আহমদ,সাদীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীম চন্দ্র ভৌমিক,সাদীপুর হুসেন উল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাস চন্দ্র ঢালী। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন,আওয়ামীলীগ নেতা মাহমদ আলী,সাদীপুর হুসেন উল্যা প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সুহেল আহমদ,অভিবাবক সদস্য হায়দার বক্স কোরেশী,সাদীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান,মাও: ফখরুল ইসলাম,আফরোজা পারভিন,তাজপুর ডিগ্রী কলেজের সাবেক জি এস কাজী আফজল হোসেন, সমাজ সেবক তরাজ উদ্দিন,যুবলীগ নেতা কাজী জিলু মিয়া, দীবাংশু পাল,কাজী মামুন,ছানু মিয়া, কাজী সৌরভ প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী জাকির আহমদ। মানপত্র পাঠ কারে বিদ্যলয়ের শিক্ষার্থী তাহরিমা জাহান মাহমুদা। বিদ্যালয়ের শিক্ষর্থীদের পক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখে দশম শ্রেনীর ছাত্রী মাইশা আক্তার।


