ছাতকে জামায়াত নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫ ইং, ৯:৪২ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৮ বার পঠিত
ছাতক সংবাদদাতা:: ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের জামায়াতের আমির আতাউল মগনীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আতাউল মগনী ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শেখপুর গ্রামের আতাউর রহমানের পুত্র ও ইউনিয়ন জামায়াতের আমির।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই চম্পক দাম, এসআই অমৃত দাস ও এসআই অমিতাভ দাস তালুকদার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আতাউল মগনী ২০১৩ সালে গোবিন্দগঞ্জে পুলিশ বক্স ভাংচুর মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী । এছাড়াও তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর একটি মামলা রয়েছে বলে জানান তারা।


