জকিগঞ্জ থেকে ফেনসিডিলসহ দুই নারী আটক
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০১৫ ইং, ২:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৭ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের জকিগঞ্জ উপজেলা অধীনস্থ লোহারমহল বিওপির দায়িত্বপূর্ণ বেওর পাঁকা এলাকা থেকে ২৯ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে বিজিবি। ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লোহারমহল বিওপির হাবিলদার সুলতান গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই দুই মহিলাকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারি পরিচালক ছাইফুল ইসলাম স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ বোতল ভারতীয় (প্রতিটি ১শ মিলি) ফেনসিডিলসহ ওই দুই মহিলাকে আটক করা হয়। তাদের শরীরের সাথে ফেনসিডিলের বোতলগুলো বাঁধা ছিল। আটককৃত ফেনসিডিলের আনমানিক মূল্য ১১ হাজার ৬শ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে আটককৃতদের নাম-ঠিকানা সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।


