জগন্নাথপুরে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০১৫ ইং, ৫:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৬০১ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অনন্ত ৫জন আহত হয়েছে। এতে একজন গুলিবৃদ্ধ রয়েছেন। বুধবার বেলা ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে গুলিবিদ্ধ লুৎফুর রহমানকে (২৬) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত খছরু মিয়া (২০), কাশেম মিয়া (১৮), লিংকন মিয়াকে (১৬) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। অপর আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আছকির মিয়া ও তারই আত্মীয় যুক্তরাজ্য প্রবাসী মৃত গেদা মিয়া স্ত্রী প্রবাসী জাহানারা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত পর্ব বিরোধ চলছিল। ঘটনার দিন জাহানারা বেগমের লোকজন বিরোধপূর্ণ জায়গা থেকে গাছ কাটতে গেলে এতে প্রতিপক্ষের লোকজন বাধা প্রদান করেন। এরই জের ধরে বিকেলে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্থসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।


