জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রচডেল বিএনপির মিলাদমাহফিল
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০১৫ ইং, ১:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১২১৬ বার পঠিত
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য রচডেল বিএনপি, যুবদল ও সেচ্ছাসেবকদলের উদ্যোগে দোয়া-মিলাদমাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ যোহর স্থানীয় একটি সেন্টারে এ দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রচডেল বিএনপির যুগ্ম-আহবায়ক মঈন উদ্দিন, বশির আহমদ, সদস্য আবদুল শহিদ খান, সেচ্ছাসেবকদলের সভাপতি আওলাদ আলী, যুবদলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আজমল হোসেন, যুবদলের সদস্য আমিনুর রহমান শিশু, মহিউদ্দিন পলাশ, সেচ্ছাসেবকদলের সদস্য শামিম খান, সেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,সেচ্ছাসেবকদল নেতা দুলুব মিয়া, আইয়ুব আলী, আলফু মিয়া, আবদুল মতিন, মো. শাহেদ, রাসেল মিয়া, গয়াছ মিয়া, কমিউনিটি নেতা সামছুল আলম, মোহাম্মদ উল্লা, মকবুল মিয়া, আজমল আলী,মনহর আলী, আলী আহমদ, আইনুল হোসেন চৌধুরী, সাহেদ আলী প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা শাহজাহান চৌধুরী। বিজ্ঞপ্তি


