“দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা”
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০১৫ ইং, ১২:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১১৫২ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-শিক্ষা,সামাজিক উন্নয়ন ও গরীব দুস্থদের সহায়তা ও কল্যানের লক্ষে গঠিত বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ও ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা পূর্বলন্ডনের মনসুন রেস্টুরেন্টে সোমবার অনুষ্টিত হয়। ট্রাস্টের সভাপতি আব্দুস শহীদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমরান খানের পরিচালনায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ-সভাপতি সামসুদ্দীন সামস, ট্রেজারার মাহবুব আলী চুন্নু, সহ সাধারণ সম্পাদক তৈবুর রহমান, সহকারী ট্রেজারার হাজী ওয়ারিস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কদর উদ্দিন, প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক মহব্বত শেখ, নির্বাহী সদস্য এম এ রউফ, নেছার আহমদ,নুরুজ্জামান নুরু, আব্দুর রব, খলিল উদ্দিন, ট্রাস্টি সমুজ আলী,ইউসুফ আলী, ফারুক আলী, মছলন্দর আলী, শেখ মবস্বির আলী, শামসু মিয়া, মফজ্জুল আলী আমির আলী, আনোয়ার হোসাইন, জাহির আলী, দৌলত হোসাইন, হানিফ আহমদ খান, আব্দুল হামিদ খান সুমেদ, বেলাল আহমদ, হাবিবুর রহমান জানু, কমিউনিটি ব্যক্তিত্ব আনোয়ার হোসেন, মুহিব চৌধুরী ও রেজাউল হক প্রমুখ.
সভার শুরুতে ট্রাস্টি মাওলানা আব্দুস শহীদ এর পবিত্র কোরআন তেলাওতের পর স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি আব্দুস শহীদ চৌধুরী। ট্রাস্টের বিগত কার্যক্রমের রিপোট পেশকরেন সাধারণ সম্পাদক এমরান খান এবংআর্থিক রিপোট ট্রাস্টিবৃন্দের সম্মুখে প্রকাশ করেন ট্রেজারার মাহবুব আলী চুন্নু। সভার এক পর্যায়ে ট্রাস্টের প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক মহব্বত শেখের সম্পাদনায় ট্রাস্টের বিস্তারিত তথ্যসম্বলিত স্মারক এর মোড়ক উন্মোচন করা হয়।
সভায় ট্রাস্টের নতুন ট্রাস্টি সুহেল আখলাকুর রহমান, ইফতেকার আলম মুকুল,আনোয়ার হোসেন,জাহির আলী,দৌলত হোসাইন,মাওলানা আব্দুস শহীদ,হানিফ আহমদ খান,আব্দুল হামিদ খান সুমেদ,বেলাল আহমদ ও হাবিবুর রহমান জানু কে ট্রাস্টের পক্ষথেকে স্বাগত জানিয়ে তাদের কে ট্রাস্টি হিসেবে অনুমোদন করা হয়.
উপস্থিত ট্রাস্টিবৃন্দ তাদের বক্তব্যে ট্রাস্টের বর্তমান কমিটির বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে আগামী দিনের জন্য কিছু পরিকল্পনার প্রস্তাব উপস্তাপন করেন.এবংসভার শেষদিকে ট্রাস্টি শামসুদ্দিন সমস কে সভাপতি,আব্দুর রব কে সহ সভাপতি,মহাব্বত শেখ কে সাধারণ সম্পাদক,হাসানুজ্জামান নুরু সহকারী সাধারণ সম্পদক,কদর উদ্দিন ট্রেজারার,জাহির আলী সহকারী ট্রেজারার মো:দৌলত হোসাইন সাংগঠনিক সম্পাদক,আব্দুল হামিদ খান সুমেদ প্রেস এন্ড পলিসিটি সম্পাদক এবং আব্দুস শহীদ চৌধুরী,এমরান খান,মাহবুব আলী চুন্নু,শামসু মিয়া,ফারুক আলী,হানিফ আহমদ খান ও শেখ মবশ্বির আলী কে সদস্য করে আগামী দুইবছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট ২০১৫-১৭ সনের কার্যকরী কমিঠি গঠন করা হয়.


