নরফলক এন্ড নরউইচ বিএনপির মিলাদ মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০১৫ ইং, ৯:০৪ অপরাহ্ণ | সংবাদটি ১১৭৪ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-নরফলক এন্ড নরউইচ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সদ্য প্রয়াত মরহুম জুনেদুর রশিদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় নরফলক এন্ড নরউইচ বিএনপির উদ্যোগে স্থানীয় রোজ লেইন জামে মসজিদে মিলাদ মাহফিল ও মোনাজাত আয়োজন করা হয়। রোজ লেইন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা অলিউর রহমান সাহেবের পরিচালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস শহীদ চৌধুরী,মোহাম্মদ মহাব্বত শেখ,নরফলক এন্ড নরউইচ বিএনপির সাবেক সভাপতি মইনুল হক চৌধুরী,যুক্তরাজ্য বিএনপি নেতা ও নরউইচ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ চৌধুরী মনি,যুক্তরাজ্য যুবদলের আহবায়ক কমিঠির সদস্য ও নরউইচ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মীর জসিম উদ্দিন জিলহাদ,নরউইচ বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সরোয়ার জাহান,সাবেক সহ সভাপতি ইউনুছ খান,যুক্তরাজ্য যুবদলের আহবায়ক কমিঠির সদস্য আব্দুল হামিদ খান সুমেদ,নরউইচ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আহমদ,সৈয়দ রাসেল আহমদ,প্রবীন ব্যক্তিত্ব জনাব আইয়ব আলী,বিএনপি নেতা মোতাহির আলী,রুহেল আহমদ প্রমুখ.


