বালাগঞ্জে জমে উঠেছে ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগীতা: শনিবার সেমি ফাইনাল
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০১৫ ইং, ১০:২০ অপরাহ্ণ | সংবাদটি ১২৩৪ বার পঠিত
শামীম আহমদ,বালাগঞ্জ :: বালাগঞ্জে জমে উঠেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগীতা। বালাগঞ্জ সদর ইউনিয়নের ইলাশপুর বাজার সংলগ্ন পশ্চিমের মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করেছে ইলাশপুর বাজারস্থ সামাজিক সংগঠন “অগ্রগামী সমাজ কল্যান পরিষদ”। প্রতিদিন বিকেলে খেলা উপভোগ করার জন্য দুর-দুরান্ত থেকে ক্রীড়া প্রেমী দর্শকরা মাঠে আসছেন। দর্শক খেলোয়াড়দের সরব উপস্থিতি আনন্দ-উল্লাস আর মিলন মেলায় মুখরিত হয়ে উঠেছে স্থানীয় ইলাশপুর বাজারের মাঠ। প্রথম অগ্রগামী আঞ্চলিক কাবাডি (হা-ডু-ডু-ডু) প্রতিযোগীতা ২০১৫ এর উদ্ভোধন করা হয় গত ২৮মে। এতে সিলেট অঞ্চলের ১৬টি দল অংশ গ্রহন করে। ১৩ জুন এই টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল খেলা অনুষ্টিত হবে। এতে “দক্ষিন রিফাতপুর মায়ের দোয়া কাবাডি দল” এবং “পীরপুর গায়েব উল্লা শাহ্ কাবাডি দল” পরস্পরের মুখোমুখি হবে।
তাছাড়া ১৪জুন “রিফাতপুর খাজু শাহ্ কাবাডি দল এবং “ময়না বাজার চাচা-ভাতিজা কাবাডি দল” এর মধ্যে সেমি ফাইনালের শেষ খেলাটি অনুষ্টিত হবে। ১৬জুন সেমি ফাইনালের দুই বিজয়ী দলের মধ্যে এই টুর্নামেন্টের কাঙ্কিত ফাইনাল খেলাটি বিকাল ৩টায় অনুষ্টিত হবে। সেমি ফাইনালও ফাইনাল ম্যাচে প্রতিটি দলেই কাবাডি জাতীয় দল এবং বিভিন্ন জেলা কাবাডি দলের খেলোয়াড়রা অংশ গ্রহন করবেন বলে জানা গেছে।
এই টুর্নামেন্টের শুরু থেকে কাবাডি জাতীয় দল বিভিন্ন জেলা দল সহ দেশের নামিদামী ক্লাবের খেলোয়াড়রা অংশ গ্রহন করছেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ান পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ, পুরস্কারটি যৌথভাবে দিয়েছেন লন্ডন প্রবাসী রফিকুল ইসলাম রাজু ও বিশিষ্ট সমাজ সেবক রোটারিয়ার মো: আব্দুল মুনিম। রানার্স আপ পুরস্কার ২১ইঞ্চি রঙ্গিন টিভি, এটি দিয়েছেন অগ্রগামী সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা ও রিফাতপুর গ্রামের কৃতি সস্তান বিশিষ্ট ব্যবসায়ী মো: জুনাব আলী। তাছাড়া প্রতিটি খেলায় “ম্যান অব দ্যা ম্যাচ” এর পুরস্কার দিচ্ছেন ইলাশপুর বাজার বনিক সমিতি ও অগ্রগামী সমাজ কল্যান পরিষদের সহ-সাধারন সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইফতেখার রাকিব। সেমি-ফাইনাল খেলা উপলক্ষ্যে শুক্রবার রাতে ইলাশপুর বাজারে এক প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন অগ্রগামী সমাজ কল্যান পরিষদ ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান। সংগঠনের সাধারন সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় এতে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের পৃষ্টপোষক সাংবাদিক শামীম আহমদ, সিলেট বিভাগীয় ধারা ভাষ্যকার সমিতির সভাপতি জুয়েল আহমদ নুর, টুর্নামেন্টের রেফারী (পরিচালক) এম মুজিবুর রহমান মুজিব, ইলাশপুর বাজারস্থ এনবি কৃষি সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ও অগ্রগামী সমাজ কল্যান পরিষদের অর্থ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।


