বিএনপি’র নামে যারা ইফতার মাহফিলের আয়োজন করেছে তারা আ’লীগের এজেন্ট
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৫ ইং, ৯:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১১৫৫ বার পঠিত
বিশ্বনাথ উপজেলা বিএনপি’র এক জরুরী কর্মী সভা বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্বনাথ পুরানবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি’র সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আবুল কালাম কচির, সাধারন সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল হাই, বশির আহমদ, বিএনপি নেতা মনির হোসেন, কলমদর আলী, জাহিদ হোসেন বজলু, আব্দুল জলিল, সিরাজ খান, আরব খান, মাহতাবউদ্দিন, আবুল হোসেন মেম্বার, মতছির আলী, আলাউদ্দিন, লুৎফুর রহমান, শামীম আহমদ, যুবদল নেতা কাওছার আহমদ তুলাই, আব্দুর রব, আবু সুফিয়ান, রানা মিয়া, মইনুল হক, জয়নাল মিয়া, ছাত্রনেতা রাজু মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আলাল আহমদ, সুমন আহমদ, মোহাম্মদ আলী, ফাহিম আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আগামী ৩০শে জুন বিশ্বনাথে বিএনপি’র নামে যারা ইফতার মাহফিলের আয়োজন করেছে, তাদের সাথে উপজেলা বিএনপি’র কোন সম্পর্ক নেই। তারা মূলত আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে। ওই ইফতার মাহফিলে বিশ্বনাথ উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের না যাওয়ার জন্য সভায় আহবান জানানো হয় এবং ওই চক্রান্তকারীদের কর্মকান্ডে দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে শতর্ক থাকার আহবান জানান নেতৃবৃন্দ।
এছাড়া সভায় উপস্থিত সকলের আলাপ-আলোচনার মাধ্যমে উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার পর উপজেলা সদরে ইফতার মাহফিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা বিএনপি’র ইফতার মাহফিলের তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি


