বিমানবন্দরে সাবেক এমপি শফিক চৌধুরী ও কাউন্সিলর আজাদকে নেতাকর্মীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০১৫ ইং, ২:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৫ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট সিটি করপোরশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক আজাদুর রহমান আজাদকে ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। যুক্তরাজ্যে সফর শেষে সোমবার সকালে তারা ওসমানী বিমানবন্দরে পৌছলে দলীয় নেতাকর্মী তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খানের পরিচালনায় বিমানবন্দরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একইসাথে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা কাজী শাহজাহান, অল ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদের সদস্য এমএএস রুহেল, শাহজালাল ব্যাংকের পরিচালক হারুন মিয়া, উইরাল আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম মধু, প্রবাসী কমিউনিটি নেতা আজিজুর রহমান মতি এবং এম এ কুদ্দুছকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনাকালে শফিকুর রহমান চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের যুগান্তকারী কর্মসুচির প্রশংসা বিশ্বব্যাপী উচ্চারিত হচ্ছে। সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে বর্তমান সরকারের আধুনিক ও বাস্তবসম্মত পদক্ষেপের সুনাম বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই সাথে বিদেশের মটিতে বাঙালীদের নানা ক্ষেত্রে অবদান আমাদের ভাবমূর্তি উজ্জল করছে। বঙ্গবন্ধুর দৌহিত্রী টিউলিপ সিদ্দিকীসহ তিন বাঙালী নারী ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন। বিশ্বের বুকে বাঙালীদের নেতৃত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সংবর্ধিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন- বঙ্গবন্ধুর দৌহিত্রী টিউলিপ সিদ্দিকীর জয়যাত্রায় বাধা দিতে বিদেশেও বিএনপি-জামায়াত চক্র সক্রিয় ছিল। কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রবাসে অবস্থানরত মুজিব সৈনিকরা সচেষ্ট রয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, শফিউল আলম চৌধুরী নাদেল, এড. শেখ মখলু মিয়া, এড.সৈয়দ শামীম আহমেদ, এড. রনজিত সরকার, জগলু চৌধুরী, মস্তাক আহমদ পলাশ, বাবুল আখতার, আবু হোসেন চৌধুরী, আজিজুর রহমান মানিক, হাজী আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মজম্মিল আলী, আনহার মিয়া, আতাউর রহমান, নাজলু চৌধুরী, পীর মজনু মিয়া, পংকী খান, আব্দুল হামিদ, শেরওয়ান আহমদ, সৈয়ীদ আহমদ বহলুল, পিনাকপাণি ভট্টাচার্য্য, আমির আলী চেয়ারম্যান, তফজ্জুল হোসেন, যুবলীগ নেতা সুদীপ দে, খন্দকার মহসিন কামরান, প্রভাষক আবু তাহের, আসাদুজ্জামান আসাদ, সুবেদুর রহমান মুন্না, সুহেল আহমদ সাহেল, জাহিদ সারওয়ার সবুজ, সামছুল ইসলাম মিলন, দেবাংশু দাস মিটু, হীরক দে পাপলু, জহুরুল আলম মাছুম, অরুনোদয় পাল ঝলক, এনায়েতুল বারী মুর্শেদ, চঞ্চল পাল, শাহেদ আহমদ, দিলদার আলী, মখদ্দুছ আলী, আলতাব হোসেন, আশিক আহমদ, মনির আলী, আরিজ আলী, মান্নান আহমদ, বেলাল আহমদ, মস্তাক আহমদ, সেলিম রেজা, ছাত্রলীগ নেতা রাহাত তরফদার, হীরন মাহমুদ নিপু, শাহরিয়ার আলম সামাদ, রায়হান চৌধুরী, আজির উদ্দিন, নিজাম উদ্দিন, রশিদুল ইসলাম রাশেদ, সুজেল তালুকদার, সঞ্জয় চৌধুরী, রুহেল তালুকদার প্রমূখ।


