বিশ্বনাথে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৫ ইং, ৮:২১ অপরাহ্ণ | সংবাদটি ৮৭৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে আনুষ্ঠানিক ভাবে অভ্যান্তরিন বোরো ধান সংগ্রহ (ক্রয়) উদ্বোধন হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক অভ্যন্তরিন বোরো ধান সংগ্রহ (ক্রয়) কর্মসূচির উদ্বোধন করেন। আগামী ৩০ আগস্ট পর্যন্ত ২২টাকা কেজি দামে বিশ্বনাথ উপজেলা থেকে ১৪১ মেট্রিকটন বোরো ধান ক্রয় করবে সরকার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী নূর রহমান, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম মামুন, অফিস সহকারী দেবব্রত চক্রবর্তী দেবু, গোপাল চন্দ্র ধর। উদ্বোধনকালে উপজেলার কৃষক বিধান বৈদ্যের কাছ থেকে ৯৬০কেজি ও শামীম আহমদের কাছ থেকে ২ হাজার ৩৬০ কেজি ধান সংগ্রহ (ক্রয়) করা হয়।


