বিশ্বনাথে আট ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের প্রক্রিয়া স্থগিত
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৫ ইং, ১০:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৬ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার আট ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। রোববার রাত ১০টায় এক বিবৃতিত্বে উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, উপজেলার আট ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে ১৬ জুন উপজেলার দেওকলস ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের তারিখ ঘোষনা করা হয়। ওই দিন দেওকলস ইউপি ছাত্রদলের কমিটি গঠন স্থগিত করা হল।
সামনে রমজান মাস ও ঈদের জন্য উপজেলা প্রতিটি ইউনিয়নের সকল কমিটি গঠনের প্রক্রিয়া বর্তমানে স্থগিত করা হল। ঈদের পর ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা (ভাবীর) উপস্থিতিতে ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের ব্যাপারে সিন্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান। বিজ্ঞপ্তি


