বিশ্বনাথে আনজুমান পাঠাগারের রমজানের হাদিয়া প্রকাশনা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৫ ইং, ৬:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৯৬৩ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কালিগঞ্জ আনজুমান পাঠাগারের উদ্যোগে রমজানের হাদিয়া প্রকাশনা অনুষ্ঠান মঙ্গলবার স্থানীয় আল ইর্শাদ লতিফিয়া দাখিল মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়। পাঠাগারের সভাপতি আলতাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আনহার শাহানের পরিচালনায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও আল ইর্শাদ লতিফিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মুফতি মাওলানা মো. আবদুল মুমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাঠাগারের উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল হক বাদশা, পাঠাগারের প্রতিষ্টাতা সদস্য মাওলানা মাহফুজুল ইসলাম নমির। বক্তব্য রাখেন, পাঠাগারের সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আজাদুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, সদস্য আহমদ আলী, আবদুল হামিদ, আবদুল মুকিত, ইলিয়াস আল মুবিন।
আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলার আহবায়ক ও আনজুমান পাঠাগারের সাধারণ সম্পাদক আলী আনহারের সৌজন্য হাদিয়াটি প্রকাশিত হয়।বিজ্ঞপ্তি


