বিশ্বনাথে একটি শিশু পাওয়া গিয়েছে
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৫ ইং, ১১:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: সিলেটের বিশ্বনাথে আনুমানিক ৫ বছর বয়সের একটি ছেলেকে পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলেটিকে উপজেলার খাজাঞ্চী রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মে কান্নারত অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পান। তাকে নাম ও পিতার নাম জিজ্ঞেস করলে সে শুধু তৌফিক বলে। ফলে ছেলেটি তার সঠিক পরিচয় বলতে না পারায় খাজাঞ্চী ষ্টেশন বাজারস্থ আল-আহসান ফার্মেমীর মালিকের হেফাজতে রাখা হয়েছে। যদি কোন ব্যক্তি ছেলেটির কোন পরিচয় কেউ পেয়ে তাকেন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন আল-আহসান ফার্মেসীর স্বত্তাধিকারী শিহাব উদ্দিন। মোবাইল- ০১৭১২৬ ৩০৭৪১৬


