বিশ্বনাথে ওয়ার্ড জাতীয় সেচ্ছাসেবক পার্টির কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০১৫ ইং, ৪:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১০১৭ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাতীয় সেচ্ছাসেবক পার্টির কমিটি গঠন উপলক্ষে সভা গতকাল বৃহস্পতিবার দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর ইউনিয়ন জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহবায়ক কয়েস আহমদের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির যুগ্ম-সদস্য সচিব শওকত হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় সেচ্ছাসেবকপার্টির সাবেক সভাপতি হেলার উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন জাপা নেতা সাজিমুল ইসলাম চৌধুরী, কাইয়ুম উদ্দিন, ইব্রাইম, উপজেলা জাতীয় সেচ্ছাসেবকপার্টির সদস্য সচিব আলা উদ্দিন মেম্বার, যুগ্ম-আহবায়ক মকবুল হোসেন, রুহেল আহমদ, ইউপি সেচ্ছাসেবক পার্টি নেতা সায়েম আহমদ, সাইফুল ইসলাম, আরজ আলী।
সভায় সর্বসম্মতিক্রমে আবদুর রহমানকে সভাপতি ও আবদুল মুহিত কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ৯নং ওয়ার্ড জাতীয় সেচ্ছাসেবকপার্টির কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহ-সভাপতি আবদুল মুহিত, মোমিন মিয়া, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ,সাংগঠনিক সম্পাদক দিলাল মিয়া, প্রচার সম্পাদক আজিজুর রহমান, সদস্য সুহেল রানা, আতিকুর রহমান, সাইদুর রহমান।বিজ্ঞপ্তি


