বিশ্বনাথে কাবাডি টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫ ইং, ৯:২২ অপরাহ্ণ | সংবাদটি ১২৯০ বার পঠিত
তজম্মুল আলী রাজু:: বিশ্বনাথে বৃহস্পতিবার আজিজুল হক কাবাডি টুর্নামেন্ট এর ফাইনাল খেলা দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ছয়বন্ধু পশ্চিম শ্বাসরাম কে ২০-১৩ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেলিম স্প্রোটিং ক্লাব নতুনবাজার। জিতে নেয় এশটি ফ্রিজ। সেরা খেলা উপহার দিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সেলিম আহমদ।
খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, দেশের জাতীয় খেলা কাবাডি। এ খেলাকে ধরে রাখতে হবে। হারিয়ে যাওয়া খেলা ফিরে আনতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অতীত ঐহিত্য ফিরে পেতে সবাইকে সহযোহিতা করতে হবে।
ক্রীড়ানুরাগী আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও ডাক্তার বিভাংশু গুণ বিভুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমির আলী, আ.লীগ নেতা আসাদুজামান আসাদ, শফিকউদ্দিন স্বপন, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দুছ আলী, যুগ্ন-আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, উপজেলা শ্রমীকলীগের সভাপতি আমির আলী, দৌলতপুর ইউনিয়ন শ্রমীকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, আজাদ আহমদ, ক্রীড়ানুরাগী আবদাল মিয়া, রাসেল আহমদ, জায়েদ আহমদ, ছালিক মিয়া, নূরুল মিয়া, ধন মিয়া, আলী আকবর মিলন, নিজামুল ইসলাম, আযম আলী মেম্বার, কুটি মিয়া মেম্বার, আকমল হোসেন, মশরফ আলী প্রমুখ। খেলা পরিচালনা করেন আজিজুল হক, আনোয়ার মিয়া ও ইশবাল হোসেন সুমন।


