বিশ্বনাথে কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার সদস্য মারুফ সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০১৫ ইং, ১০:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ১২০৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার সদস্য মারুফ আহমদ যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার রাত ৯টায় উপজেলা চেয়ারম্যানের বাসভবনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি আবদুল গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংস্থার উপদেষ্টা সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কারিকোনা গ্রামের মুতল্লি হাজী সিরাজ মিয়া, রাজনীতিবিদ আবুল কালাম কছির, ইকবাল হোসেন, সংস্থার প্রতিষ্টাতা সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ আলী শিপন,সংগঠক আলাল আহমদ।
সভায় বক্তব্য রাখেন, সংগঠক লুৎফুর রহমান, কামাল আহমদ, সংগঠনের সহ-সভাপতি আবদুল লতিফ, আবদুল মালিক, সদস্য সুমন আহমদ, মোহাম্মদ আলী, মামুন আহমদ, জুনেদ মিয়া, ছালেক আহমদ, চমক আলী, খালিক মিয়া, শিপন মিয়া, রুমেল আহমদ প্রমূখ। সভা শেষে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্টানের প্রধান অতিথি ও সংস্থার নেতৃবৃন্দ।


