বিশ্বনাথে ছাত্র সমাজ নেতার ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৫ ইং, ৩:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৮ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার জাতীয় ছাত্র সমাজের সভাপতি ছাত্র নেতা মঞ্জুর আহমদ আরিফের উদ্যোগে উপজেলার তেলিকোনায় গ্রামে গত শুক্রবার বাদ জুম্মান রমজানকে সামনে রেখে এলাকার দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জয়নগর সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার নূরুল ইসলাম নূর মিয়ার সভাপতিত্বে ও মোঃ মুরাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজ অন্যতম নেতা মোঃ জয়নুল আবেদীন জয়নাল, বিশ্বনাথ উপজেলা ছাত্র দলের যুগ্ন আহ্বায়ক মোঃ আমীর উদ্দিন, জেলা ছাত্র সমাজ নেতা মোঃ জুবায়ের আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী রাগীব আলী, কৃষক লীগ নেতা জামাল সিদ্দিকি, শরীফ আহমদ, তোফায়েল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি


