বিশ্বনাথে তমিজ-রেজিয়া-তৈমুছ আলী ট্রাষ্ট ইউকের খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৫ ইং, ৮:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৮৯৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে তমিজ-রেজিয়া-তৈমুছ আলী ট্রাষ্ট ইউকের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার হরিকলস গ্রামের অসহায় মানুষের মধ্যে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী সোনা মিয়ার সভাপতিত্বে ও তরুণ সংগঠক আবদুর কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা নাসির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন,বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, এলাকার মুরব্বী তালেব আলী, সংগঠক আবদুল হামিদ, শানুর আলী, আবদুল মুকিত, শাহ এনাম, আবদুল্লাহ, রহমত আলী, তাজুল ইসলাম সাজু, ছালিক মিয়া, মামুন আহমদ প্রমূখ। এসময এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবারের মধ্যে রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


