বিশ্বনাথে পানিতে ডুবে দশম শ্রেনীর ছাত্রীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৫ ইং, ৭:৫০ অপরাহ্ণ | সংবাদটি ১১৮২ বার পঠিত
অসিত রঞ্জন দেব:: বিশ্বনাথে আয়শা বেগম নামের দশম শ্রেনীর এক ছাত্রী পুকুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছ। সে ছাতক উপজেলার গবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের সোনাপুর গ্রামের শুকুর আলীর মেয়ে। শনিবার বেলা আড়াইটায় সোনাপুর গ্রামের শুকুর আলীর বাড়িতে এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য এখলাছ মিয়া ডেইলি বিশ্বনাথ ডটকমকে জানান, শনিবার বিদ্যালয় থেকে মেয়েটি বাড়িতে ফিরে। এসময় স্থানীয় নূলকুপে পানি না থাকায় বাড়ির সামনের পুকুরে হাত-পা ধুয়ার জন্য যায়। এতে পা ছিটকে সে পুকুরে নিচে তলিয়ে যায়। পরে কিছুক্ষণ পর পুকুরে তার মৃতদেহ বেশে উঠে।
তিনি বলেন, ওই মেয়ে সাতাঁর কাটা জানেনা। সে কোনো দিন পুকুরও যায়নি, নূলকূপে পানি না আসায় সে বাধ্য হয়ে পুকুরে গিয়েছে বলে তিনি জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান বলে জানান।


