বিশ্বনাথে বাল্যবিয়ে প্রতিরোধ পুলিশ সদস্যদের কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৫ ইং, ৯:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৯৮২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধ পু্লিশ সদস্যদের দিনব্যাপী কর্মশালা বৃহস্পতিবার উপজেলা শহরে ব্র্যাকের একটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. নূরুল ইসলাম। তাঁর বক্তব্যে বলেছেন, কোন অবস্থাতে বাল্যবিয়ে দেয়া যাবেনা। প্রাপ্ত বয়স্ক ছাড়া বিয়ে দেয়া অপরাধ। তাই সবাই মিলে বাল্যবিয়ে বন্ধ করতে হবে।
থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন এর পরিচালনায় কর্মশানায় বক্তব্য রাখেন জেন্ডার অফিসার রবিউল ইসলাম, রেজুয়ানা আফরিন তান্নি, অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার প্রমুখ। কর্মশালায় থানা পুলিশের প্রায় ৪০ জন সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


