বিশ্বনাথে বিশ্ব পরিবেশ দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০১৫ ইং, ৯:০০ অপরাহ্ণ | সংবাদটি ৮৯৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা: বিশ্বনাথে শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুহেল মাহমুদ চৌধুরী, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধাস শিক্ষক আব্দুল আজিজ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনিরুজামান, বিশ্বনাথ উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহবুব আলম সরকার, মৎস্য অফিসার নির্মল চন্দ্র বণিক, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিলু মিয়া, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের কো-অডিনেটর নিশি কান্ত পাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নূরুল আমিন, আমিরুল হক সরকার, সাইফুল ইসলাম, নজমুল ইসলাম, ইউএনও’র সিও সাদেক আলী, সমাজসেবক আব্দুল হাই, ইকবাল হোসেন, রানা মিয়া, কাওছার আহমদ তোলাই, আবু সুফিয়ান।


