বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৫ ইং, ৩:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১০২২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে তৃতীয় দিনের মতো ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বাসিয়া ব্রীজ ও জগন্নাথপুর সড়কে অবৈধ গাড়ী পার্কিং ঠেকাতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ পার্কিং এর দায়ে দুটি অটোরিকশা চালককে ২০০টাকা ও তিনটি মোটর সাইকেলের চালককে ১২০০টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সুহেল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন থানার এসআই মনিরুল ইসলাম।


