বিশ্বনাথে মাদক বিরোধী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০১৫ ইং, ৯:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৭২৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে শুক্রবার বিকেলে উপজেলা মাদক ও যৌতুক প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তজার্তিক মাদক বিরোধী দিবস পালিত হয়েছে।
মাদক ও যৌতুক কমিটির সভাপতি সাদিকুর রহমান সাজুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজা মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লেখক ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল হান্নান, সুজনের সাধারণ সম্পাদক মধু মিয়া, মাদক প্রতিরোধ কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান লিটন, আবদুল বাছিত অপু, কোষাধ্যক্ষ রাফু আহমদ প্রমূখ।


