বিশ্বনাথে যুক্তরাষ্ট্র প্রবাসী সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০১৫ ইং, ২:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৯৮৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে যুক্তরাষ্ট্র প্রবাসী এনামুল হককে ইসলামী সমাজ কল্যাণ সংস্থা মিরেরচরের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জলিল আহমদের সভাপতিত্বে সাহেদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আবদুল মনাফ, মাওলানা ইমরান আহমদ, ডা.শাহিন আহমদ, কামরুল ইসলাম রেজা।
এসময় উপস্থিত ছিলেন, মিজানুর রহমান সুজেল, সাইদুল ইসলাম, মাওলানা কাইরুল ইসলাম, আলী আহমদ প্রমূখ।


